রাইজিংসিলেট- সিলেটে তেল ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ অনিশ্চয়তার প্রেক্ষাপটে দেশে অবৈধভাবে তেল মজুতের অপচেষ্টা ঠেকাতে সিলেট বিভাগের বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
ইউরোপে পড়ার সুযোগ: রোমানিয়া সরকারের ফুল স্কলারশিপ
শনিবার (২৮ মার্চ) বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জ্বালানি তেলের মজুত ও সরবরাহে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিলেটসহ ১৯ জেলায় ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি
গত ২৫ মার্চ থেকে সিলেট জেলায় ২টি, মৌলভীবাজারে ৩টি এবং সুনামগঞ্জে ১টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করা হচ্ছে।
মোতায়েনকৃত সদস্যরা নিয়মিত তদারকি, নিরাপত্তা জোরদার, অবৈধ মজুত ও বিক্রয় প্রতিরোধ এবং সম্ভাব্য নাশকতা মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। পাশাপাশি ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে।
ইংল্যান্ডের আরও দুই ক্রিকেটার আইপিএল খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন
এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে টহল বৃদ্ধি, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং যানবাহনে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, কালোবাজারিরা সংকট তৈরির চেষ্টা করছে: মন্ত্রী
বিজিবির এই পদক্ষেপে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।