ঢাকাFriday , 27 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন

rising sylhet
rising sylhet
January 27, 2023 7:19 pm
Link Copied!

ads

সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে এ মেলা। শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেট উপশহর আই ব্লক মাঠে মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলার ব্যবসা প্রসার ও চিত্তবিনোদনের কথা চিন্তা করে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মেলার সার্বিক ব্যবস্থাপনায় থাকা মণিপুরী তাঁতী শিল্প জামদানি ও বেনারশি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল গফফার।
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, প্রাক্তন সভাপতি ও পরিচালক হাসিন আহমদ, পরিচালক আলিমুছ ছাদাত চৌধুরী, সদস্য মোঃ জহির হোসেন, কাপ্তান হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনসহ প্রমুখ। বিজ্ঞপ্তি

ads

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।