ঢাকাSaturday , 4 July 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট নগরীর গড়িদিপাড়া রাস্তার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন ইমদাদ হোসেন চৌধুরী

rising sylhet
rising sylhet
July 4, 2026 11:58 pm
Link Copied!

ads

সিলেট নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের কল্লগ্রামের গড়িদিপাড়া রাস্তার উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের দুর্ভোগ দূর করতে নয়, বরং পকেট ভারী করতে ব্যস্ত ছিল। অত্যন্ত জনবহুল কল্লগ্রামের গড়িদিপাড়া রাস্তাটি বিগত ২০ বছর যাবত অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সংস্কার না হওয়ায় এই এলাকার মানুষকে চলাচল করতে গিয়ে সীমাহীন ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এই রাস্তায় হাত দেয়নি, কারণ প্রজেক্টটি ছোট হওয়ায় এখান থেকে বড় অঙ্কের লুটপাট ও ভাগ-বাটোয়ারা করার সুযোগ কম ছিল। তারা কেবল মেগা প্রজেক্ট নিয়ে মেতে ছিল, কারণ বড় প্রজেক্ট মানেই বড় দুর্নীতি আর জনগণের টাকা হরিলুটের মহোৎসব।

গতকাল বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বিশেষ বরাদ্দ থেকে এই গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি ইমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্যই হচ্ছে গ্রামগঞ্জ ও প্রান্তিক পর্যায়ের প্রতিটি মানুষের দোরগোড়ায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া। ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’- এই স্লোগানকে আমরা কেবল মুখের কথায় সীমাবদ্ধ রাখেননি, বরং সুষম উন্নয়নের মাধ্যমে বাস্তবে রূপদান করছেন। দেশনায়ক তারেক রহমানের এই দূরদর্শী উন্নয়ন দর্শন আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষের মুখে মুখে প্রশংসিত হচ্ছে। জনগণের কষ্টের অবসান ঘটিয়ে প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ads

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহপরান থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক জাবেদ হক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, এবং বিএনপি নেতা জামাল উদ্দিন, হিমেল আহমদ, বেলাল আহমদ, আল আমিন, রজি মিয়া ও জামাল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকার দীর্ঘদিনের অবহেলিত রাস্তার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আনন্দ ও সন্তোষ দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।