ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগে শনিবার থেকে কমতে পারে বৃষ্টি

rising sylhet
rising sylhet
অক্টোবর ৬, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট বিভাগে অক্টোবরের প্রথম থেকেই কম বেশি বৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বেড়েছে বৃষ্টির প্রবণতা। শুক্রবার (৬ অক্টোবর) সকাল থেকেই সিলেট গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সিলেট আবহাওয়া অফিস বলছে, শনিবার থেকে কমতে পরে বৃষ্টি।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব আহমদ জানান, বঙ্গোসাগরে লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে বিভাগে বৃষ্টি হচ্ছে। সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় শুক্রবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বিভাগে কমতে পরে বৃষ্টিপাত। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানা তিনি।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে ৫০.৮ মিলিমিটার। শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। আর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটে ২৫.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।