ঢাকাThursday , 15 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে তোফাজ্জুল হ ত্যা র বিচার দাবিতে মানববন্ধন

rising sylhet
rising sylhet
October 15, 2026 3:42 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জের বানিয়াচংয়ে তোফাজ্জুল মিয়া হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার সকালে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, পাড়াগাঁও এলাকার কয়েকটি মহল্লার বাসিন্দাদের জলমহাল লিজ নেওয়াকে কেন্দ্র করে গত ১৭ সেপ্টেম্বর বিরোধের সৃষ্টি হয়। ওই জলমহালে মাছ ধরতে যাওয়ার পর একই গ্রামের জিতু মিয়া ও তার সহযোগীদের সঙ্গে শাহিন মিয়ার বিরোধ বাধে।

বক্তাদের অভিযোগ, একপর্যায়ে শাহিন মিয়ার ভাই তোফাজ্জুল মিয়াকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেটে কোন রোগে ঝরছে শিশুদের প্রাণ? একদিনেই মৃত্যু আরও ৩ শিশুর

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, ঘটনার পর মামলা হলেও এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু এখনো অভিযুক্তদের গ্রেপ্তার না করায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

ads

সিলেটে শিক্ষার্থীকে ধ র্ষ ণে র অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

নিহতের পরিবারের পক্ষ থেকে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

পরিবারের সদস্যরা বলেন, তোফাজ্জুলের মৃত্যুর পর তার তিন সন্তান পিতৃহারা হয়েছে। দ্রুত বিচার ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করাই এখন তাদের প্রধান দাবি।

মানববন্ধন থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।