ঢাকাWednesday , 25 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আগপাড়ার বাসা থেকে গ্রেফতার ৫ নারী-পুরুষকে মানবপাচার আইনে মামলা

rising sylhet
rising sylhet
January 25, 2023 8:06 pm
Link Copied!

ads

সিলেট মিরাবাজারের আগপাড়ার মৌসুমী আবাসিক এলাকার ৮৫/বি নং বাসার চতুর্থ তলা থেকে ৫ নারী-পুরুষকে গ্রেফতারের পর মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলা নং -৪৫। এতে প্রধান আসাামি করা হয়েছে সিলেটের জালালাবাদ থানার বাদাঘাট এলাকার নজরুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগমকে (৩১)। তিনি বাসাটি ভাড়া নিয়ে নারীদের দিয়ে অসামাজিক কর্যকলাপ করাতেন।

গ্রেফতারকৃ বাকিরা হলেন- রাবেয়া বেগমের (৩১) ছেলে মুন্না আহমদ (১৮), সিলেটের ওসমানীনগর থানার কাশিকাপন গ্রামের মো. আব্দুল মতিন তালুকদারের ছেলে মাসুদ আহমদ তালুকদার, জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট গ্রামের আব্দুল করিমের মেয়ে সুলতানা বেগম (২৪) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বেপারিবাড়ি গ্রামের মো. আজিজুল হকের মেয়ে প্রিয়ামনি (১৮)।

বুধবার (২৫ জানুয়ারি) বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাহের।

এর আগে মঙ্গলবার রাতে মৌসুমী আবাসিক এলাকার ৮৫/বি নং বাসার চতুর্থ তলা থেকে স্থানীয়দের সহায়তায় এ ৫জনকে আটক করে পুলিশ। ওই বাসায় চলছিলো অসামাজিক কার্যকলাপ।

ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌসুমী আবাসিক এলাকার ৮৫/বি নং বাসাটি ৪ তলা। এর মালিক দুদু মিয়া প্রবাসে থাকেন। কিশোরগঞ্জের এক ব্যক্তি বাসাটির দেখভাল করেন। এ বাসার চতুর্থ তলার ইউনিটটি এক মাস আগে রাবেয়া বেগম ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময় তার স্বামী প্রবাসে আছেন বলে জানান। রাবেয়া বাসাটি ভাড়া নেওয়ার পরই চতুর্থ তলায় দিনে-রাতে পুরুষদের আনাগোনা দেখা যায়। এই বাসায় নিয়মিত চলতো অসামাজিক কার্যকলাপ।

মঙ্গলবার রাত ৯টার দিকে রাবেয়ার ঘরে হঠাৎ ৭-৮ জন যুবক জোরপূর্বক ঢুকতে গেলে সেখানে অবস্থান করা সুলতানা বেগমসহ কয়েকজন ‘ডাকাত- ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। এসময় স্থানীয় লোকজন এসে তাদের মধ্য থেকে কয়েকজনকে আটক করে পুলিশে খবর দেন। তবে এসময় ৪-৫ জন যুবক পালিয়ে যান।

খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানাপুলিশ। এসময় স্থানীয়রা এই বাসায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ করেন। পরে পুলিশ তল্লাশি চালিয়ে এ বাসার বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কাজে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ- ৮৫/বি নং বাসাটির মালিক দুদু মিয়া প্রবাসে থাকেন। কিশোরগঞ্জের এক ব্যক্তি বাসাটির দেখভাল করেন। এ বাসার চতুর্থ তলার ইউনিটটি এক মাস আগে এক নারী ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময় তার স্বামী প্রবাসে আছেন বলে জানান। ওই নারী এ বাসায় ভাড়া আসার পরই তার ঘরে দিন-রাতের বিভিন্ন সময় পুরুষদের আনাগোনা দেখে বাসাটির অন্যান্য ভাড়াটে কেয়ারটেকারের কাছে অভিযোগ করলেও তিনি এতে কর্ণপাত করেননি।

স্থানীয়দের অভিযোগ- ওই বাসার কেয়ারটেকার এই অনৈতিক কাজের সঙ্গে জড়িত। বাসাটির অন্যান্য ভাড়াটে কেয়ারটেকারের চতুর্থ তলায় অসামাজিক কাজ চলছে বলে অভিযোগ করলেও তিনি এতে কর্ণপাত করেননি। কেয়ারটেকারকেও গ্রেফতারের দাবি জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।