ঢাকাSaturday , 4 July 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

rising sylhet
rising sylhet
July 4, 2026 9:27 pm
Link Copied!

ads

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলায় কেক কেটে আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে এনটিভি ইউরোপের ছাতক উপজেলা প্রতিনিধি মোঃ তাজিদুল ইসলাম-এর উদ্যোগে ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে এনটিভির দীর্ঘ পথচলার সাফল্য উদযাপন করা হয়।

 

 

 

এসময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব মোঃ খালেদ মিয়া, দৈনিক সমকালের প্রতিনিধি শাহ আখতারুজ্জামান, দৈনিক কালবেলা ছাতক প্রতিনিধি সাকির আমিন, মোহনা টেলিভিশনের ছাতক প্রতিনিধি মাহমুদ আলম, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতকের সভাপতি মুশাহিদ আলী, দৈনিক আমার দেশ’র ছাতক প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক এ দিন ছাতক প্রতিনিধি নুর উদ্দিন, বাংলাদেশ বুলেটিন’র স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম চৌধুরী, চ্যানেল এস ছাতক প্রতিনিধি অজিতকুমার দাশ, দৈনিক যায়যায়দিন ছাতক প্রতিনিধি নাজমুল হাসান জুয়েল, দৈনিক ঘোষণা ছাতক প্রতিনিধি ফজল উদ্দিন, দৈনিক কালের কন্ঠ ছাতক প্রতিনিধি আবু বক্কর সিদ্দীক চৌধুরী, দৈনিক সংবাদ দিগন্ত’র ছাতক প্রতিনিধি জানে আলম, বাংলাদেশ ক্রাইম সংবাদ ছাতক প্রতিনিধি এ আর সায়েম, মাওলানা জুবায়ের আহমদ, দিলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম মেহেদী, জামরুল ইসলাম রেজা, আদিল আহমদ রিফাতসহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।

ads

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা এনটিভির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা কামনা করেন। পরে সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।