ঢাকাTuesday , 2 December 2025
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে পল্লী দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ প্রকল্প উদ্বোধন

rising sylhet
rising sylhet
December 2, 2025 5:20 pm
Link Copied!

ads

ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতকে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)উপজেলা শাখার উদ্যোগে প্রথম ঋণ বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।

গত ০২ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঋণ বিতরণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন উপজেলা শাখার সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিউল আলম ভূইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, পিডিবিএফ সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা মাসুম মিয়া, মাঠ কর্মি আব্দুল্লাহ আল জুবায়ের, আলী হায়দার খান, শ্যামলী দাস প্রমূখ। প্রথম ধাপে ৩০ হাজার টাকা করে প্রতি ঋণ গ্রহিতা দের জন্য ঋণ প্রদান করা হয়। পরবর্তিতে নারীর পাশাপাশি পুরুষদের মধ্যে ও ঋণ বিতরণ করা হবে।

ads

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।