ঢাকাSunday , 22 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে ২০ বোতল ভারতীয় মদসহ একজন গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
November 22, 2026 4:52 pm
Link Copied!

ads

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল ভারতীয় মদসহ তৈয়ব আলী প্রকাশ মনাফ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামে তাঁর বসতঘরের ছাদে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তৈয়ব আলী প্রকাশ মনাফ জয়নগর গ্রামের মৃত কাছিম আলীর ছেলে।

ads

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর কাছ থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।