ঢাকাSaturday , 21 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে কাভার্ড ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত ১

rising sylhet
rising sylhet
November 21, 2026 1:36 pm
Link Copied!

ads

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লুৎফুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গত শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার জাউয়া এলাকার পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফুর রহমান ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত হাজী নূর আহমদের ছেলে।

জয়কলস হাইওয়ে থানার সড়ক দুর্ঘটনাসংক্রান্ত তথ্যবিবরণী সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সুনামগঞ্জগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হন।

ads

পরে স্থানীয় লোকজন ও জয়কলস হাইওয়ে থানা-পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।