ঢাকাWednesday , 1 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে খুন

rising sylhet
rising sylhet
February 1, 2023 7:12 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বুধবার বিকালে সদর উপজেলার চুরখাই এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। নিহতরা হলো- ওই এলাকার আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেন (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়নের চুরখাই এলাকায় বাড়ির পাশে জমি নিয়ে বিরোধ চলছিল আবুল খায়ের ও চাচাতো ভাই কামাল হোসেনের পরিবারের মধ্যে। তারা দু’জন চাচাতো ভাই। আদালতে এ নিয়ে মামলাও চলছে। সম্প্রতি আবুল খায়েরের বোনেরা নিজেদের অংশের কিছু জমি বিক্রি করে দেন ময়মনসিংহ নগরীর এক ব্যক্তির কাছে।

বুধবার বিকাল ৪ টার দিকে সেই জমি মেপে বুঝিয়ে দিতে যান আবুল খায়ের ও তার ভাই-ভাতিজারা। এ সময় কামাল হোসেন তার লোকজন নিয়ে হামলা করে খায়েরের ওপর। একপর্যায়ে ছুরিকাঘাত করলে আবুল খায়ের ও তার ছেলে ফরহাদ হোসেন আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ads

এছাড়া ঘটনায় আবুল খায়েরের আরেক ছেলে রিফাত হোসেন (২৪), আবুল কাশেমের ছেলে আবু সাঈদ (২২), আব্দুল খালেকের ছেলে আবুল হাসেম (৪৭) আহত হন।

নিহতের ভাগ্নে জাহিদ হোসেন বলেন, বিক্রি করা জমি মেপে বুঝিয়ে দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তারা হামলা করে। এতে আমার মামা ও মামাতো ভাই মারা গেছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মরদেহ দুটি উদ্ধার করে মমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।