ঢাকাFriday , 13 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’র উদ্বোধনী

rising sylhet
rising sylhet
January 13, 2023 4:14 pm
Link Copied!

ads

জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’র উদ্বোধনী,বিজ্ঞানের বিস্তার ও বিকাশে জাতির সর্বাঙ্গীন উন্নতি নিহিত বলে জানিয়েছেন,দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। পর্যবেক্ষণযোগ্যতা, পরীক্ষণযোগ্যতা ও যাচাইযোগ্যতা এ তিনটি কেবল বিজ্ঞান নয়; বাস্তব জীবনের যেকোনো ক্ষেত্রে প্রয়োজন। বিজ্ঞান নিয়ে উচ্চতর গবেষণার জন্য নতুন প্রজন্মকে বিজ্ঞানমস্ক হতে হবে। বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হতে হবে। যে কাজটি করে যাচ্ছে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে।

শুক্রবার সকাল ৯ টায় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির বটেশ্বর ক্যাম্পাসে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আয়োজিত ১৩ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩ এর সিলেট বিভাগের আঞ্চলিক উৎসবের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও রেজিস্ট্রার তারেক ইসলাম।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির কেন্দ্রীয় খেলার মাঠে সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার রিনা পালের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক ছাত্রকল্যাণ উপদেশ ও নির্দেশনা প্রফেসর চৌধুরী এম মোকাম্মেল ওয়াহিদ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু মোহাম্মদ নাসের খান।

ads

মেট্রোপলিটন ইউনিভার্সিটি টানা ৭ বছর জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড সিলেট অঞ্চলের আয়োজক। হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ২৫০ জন শিক্ষার্থী এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। এর পূর্বে সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাক বাচাই প্রতিযোগিতার মাধ্যমে আজকের অংশগ্রহনকারীদের নির্বাচন করা হয়।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফোয়াদ আহমেদের নেতৃত্বে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি টিম পুরো সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে আজকের বিভাগীয় আয়োজন নিশ্চিত করেন। বিকেলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রফেসর এম হাবিবুর রহমান হলে বিজয়ীদের পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।