ঢাকাThursday , 2 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় নিহত ২ জন

rising sylhet
rising sylhet
February 2, 2023 11:04 am
Link Copied!

ads

রাইজিংসিলেট- বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহের ত্রিশালে বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পিছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

নিহতদের একজন ট্রাক চালকের সহকারী (অজ্ঞাত), ও অপরজন ভ্যানচালক মিলন মিয়া (২৪)। তিনি ত্রিশাল উপজেলার ধানীখলা চিরকুমারিয়া গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে।

ads

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে বালুবোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়ানো ছিল। এসময় ঢাকাগামী অপর একটি ট্রাক ওই ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে চলন্ত একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক এবং ধাক্কা দেয়া ট্রাকচালকের সহকারী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার ও ট্রাক দুটি জব্দ করে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।