ঢাকাThursday , 5 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুই বছরের সাজাপ্রাপ্ত ও মা দ ক মা ম লায় ওয়ারেন্টভুক্ত আসামি কাইয়ুমকে গ্রে ফ তার

rising sylhet
rising sylhet
November 5, 2026 11:38 pm
Link Copied!

ads

সুনামগঞ্জের ছাতকে মাদক মামলায় দুই বছরের কারাদণ্ড ও ৮ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কাইয়ুমকে (২৯) গ্রেফতার করেছে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল।

 

 

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃত আব্দুল কাইয়ুম ছাতক উপজেলার জাউয়া এলাকার মৃত মিয়াধন আলীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ছাতক, সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন থানায় মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে।

ads

 

 

 

জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামালের দিকনির্দেশনায় এসআই দেবাশীষ শর্মা ও এএসআই মো. মনজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

 

 

 

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।