ঢাকাFriday , 6 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

rising sylhet
rising sylhet
January 6, 2023 5:02 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ,মুখোমুখি সংঘর্ষ হওয়া দুটি লঞ্চ হলো-এমভি অভিযান-৫ এবং এমভি সম্রাট-২। সম্রাট-২ লঞ্চের যাত্রী মো. জোবায়ের জানান, ঢাকা থেকে লঞ্চ দুটি মুলাদী যাচ্ছিল।

ঢাকা থেকে বরিশালের মুলাদীগামী যাত্রীবাহী দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহত হয়নি তবে লঞ্চ দুটির অগ্রভাগ (মাস্তুল) ক্ষতিগ্রস্ত হয়েছে।

নদীতে নাব্যতা কম থাকায় লঞ্চ দুটি বিপরীত দিকে ঘুরিয়ে অন্য একটি চ্যানেল হয়ে গন্তব্যে রওনা দেয়। রাত সাড়ে ৩ টার দিকে লঞ্চ দুটির মধ্যে হিজলার মেঘনার শাখা নদীতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লঞ্চ দুটোর সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।  ধাক্কায় সম্রাট-২ লঞ্চটি কাত হয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়।

তবে নদীতে পানি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান যাত্রীরা।

ads

শীতে সামনের অংশে কোনো যাত্রী না থাকায় হতাহত হয়নি। তবে উভয় লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হন। দুর্ঘটনার পর সম্রাট-৫ লঞ্চটি দ্রুত বেগে পালিয়ে যায়।

তবে দুর্ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন হিজলা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান, কাজীরহাট থানার ওসি মো. জুবাইর এবং মুলাদী থানার ওসি তুষার কুমার মন্ডল। বরিশাল বিআইডব্লিউটিএও এ বিষয়ে অবগত নয় বলে জানিয়েছে।

বরিশাল বিআইডব্লিউটিএ’র ট্রাফিক পরিদর্শক মো. কবির হোসেন জানান, তাদের কাছে কেউ এ ধরনের অভিযোগ করেনি। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।