ঢাকাSunday , 8 October 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নিমপাতার উপকারিতা শরীরের জন্য জানেন

rising sylhet
rising sylhet
October 8, 2023 2:03 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- ছোটবেলা থেকেই হয়তো শুনে এসেছেন নিমপাতা খেলে কৃমি মরে, সত্যিই কি তাই? চিকিৎসকেরা বলছেন, এক নয়, নিমের ভেষজগুণের সংখ্যা একাধিক। নিমে প্রায় ১৪০ রকমের সক্রিয় উপাদান রয়েছে, যেগুলো অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রদাহনাশক হিসেবে অত্যন্ত কার্যকর। কৃমিনাশক হিসাবেও কাজ করে নিমপাতা।

*লিভারের যত্ন : রোজ সকালে খালি পেটে হালকা উষ্ণ পানি খাওয়ার অভ্যাস রয়েছে। সে সময়েই কয়েকটি নিমপাতা চিবিয়ে খেয়ে নিতে পারেন। নিমের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ কমাতে সাহায্য করে। যার ফলে লিভারের টিস্যুর ক্ষয়ক্ষতি এড়িয়ে চলা যায়। লিভার থেকে নিঃসৃত উৎসেচকগুলো ক্ষরণের মাত্রাও স্বাভাবিক থাকে।

**অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে : রোগা হতে চাইছেন অথচ বিপাকহার ভালো নয়। কড়া ডায়েট করেও কিন্তু কোনো লাভ হবে না। বিপাকহার উন্নত করতে গেলে অন্ত্রে থাকা ভালো ব্যাক্টেরিয়াগুলোর পরিমাণ বাড়িয়ে তোলা প্রয়োজন। নিয়মিত নিমপাতা খেলে অন্ত্রে থাকা খারাপ ব্যাক্টেরিয়াগুলোকে ধ্বংস করে ভালো ব্যাক্টেরিয়ার পরিমাণ বাড়িয়ে তোলে।

ads

***রক্তে শর্করা নিয়ন্ত্রণ : রক্তে ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে তুলতে সাহায্য করে নিমপাতা। খালি পেটে হোক বা গরম ভাতে, নিয়মিত নিমপাতা খাওয়ার অভ্যাসে রক্তে থাকা নানা দূষিত পদার্থ দূর হয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।