ঢাকাMonday , 31 August 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পল্লবকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত

rising sylhet
rising sylhet
August 31, 2026 5:00 pm
Link Copied!

ads

পল্লবকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।ঢাকায় গ্রেফতার হওয়া সিলেটের বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে আদালতে তোলা হলে আদালত এই আদেশ দেন।

 

 

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির। তিনি বলেন, ‘ঢাকায় গ্রেফতার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম পল্লবকে দুইটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে তাকে আদালতে তোলা হয়।

 

 

 

 

 

শুনানি শেষে তখন আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।এর আগে শনিবার রাত ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে রোগী দেখতে গিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিএমপির ভাটেরা থানাপুলিশ তাকে গ্রেফতার করে। এর পর রাতেই গ্রেফতারকৃত আবুল কাশেম পল্লবকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ads

 

 

 

 

পরে পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলাসহ গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় আরো অন্তত ১৬টি মামলা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।