ঢাকাFriday , 27 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টাকালে ইউপি সদস্য আটক

rising sylhet
rising sylhet
January 27, 2023 8:07 pm
Link Copied!

ads

এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টাকালে মো. মাসুদ খান নামে এক ইউপি সদস্যকে (মেম্বার) হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (২৭ জানুয়ারি) ভুক্তভোগীর দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠিয়েছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার মাসুদ খান পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্দ্রা কালিকাপুর গ্রামের মৃত জয়নাল খানের ছেলে এবং সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

জানা যায়, বাড়ি পাশাপাশি হওয়ায় বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিতেন ইউপি সদস্য।

ads

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) গভীর রাতে ভিকটিমের মামাতো বোনের পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ নিয়ে আসছেন- বলে ঘরের দরজা খুলতে বলেন মাসুদ খান। দরজা খুললে ঘরে ঢুকে প্রথমে দরজা বন্ধ করে দেন তিনি।
কিছু বুঝে ওঠার আগে মুখ চেপে ধরে খাটের ওপর ফেলে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত।
এ সময় ধস্তাধস্তিতে মুখ থেকে হাত সরে গেলে ডাক-চিৎকার করেন ভুক্তভোগী। চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে ঘরে আটকে রেখে থানায় খবর দেয়।

তবে ইউপি সদস্য মাসুদ খানের দাবি, তাকে ফাঁসানো হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের সহায়তায় ইউপি সদস্য মাসুদকে আটক করা হয়। পরে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।