ঢাকাSaturday , 4 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মেজর পরিচয়ে দিয়ে কিশোরীকে বিয়ে, পরে যা হলো

rising sylhet
rising sylhet
February 4, 2023 1:37 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকার এ ঘটনা ঘটে। গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করতে যাওয়া এক যুবককে আটক করেছে পুলিশ। রেজা পাবনার সুজানগর উপজেলার হাটপাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বলেন, শুক্রবার রাতে মাছিমপুর এলাকায় ভুয়া মেজর পরিচয়ে বিয়ে করতে আসেন রেজা। এসময় তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে বিয়ে বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র (মেজর), একটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকি জব্দ করে।

ads

তিনি আরও বলেন, পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রেজা নকল পরিচয়পত্র ও হ্যান্ডকাপ বানাতে আবির ও সোহাগ নামে দুই যুবকের সহযোগিতার কথা স্বীকার করেন। পরে পুলিশ তাদের দুজনকেও গ্রেপ্তার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।