ঢাকাSaturday , 4 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের শ্লীলতাহানির উপযুক্ত বিচার না পেয়ে, বাবার ‘আত্মহত্যা’

rising sylhet
rising sylhet
February 4, 2023 11:44 am
Link Copied!

ads

রাইজিংসিলেট- বুধবার (১ ফেব্রুয়ারি) সদর উপজেলার মাগুরা ইউনিয়নের লাখেরাজ ঘুমটি এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। মেয়ের শ্লীলতাহানির বিচার না পেয়ে পঞ্চগড় সদরে ভুক্তভোগী এক বাবার আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত ওই ব্যক্তির নাম গজেন চন্দ্র বর্মণ (৫০)। তিনি একই এলাকার মৃত নেভুরাম বর্মণের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গজেন বর্মণের কলেজপড়ুয়া মেয়েকে তুলে নিয়ে শ্লীলতাহানি করেন ওই এলাকার পলাশ চন্দ্র বর্মণ (৩০) নামে এক যুবক। এ ঘটনার বিচার দাবি করলে বিষয়টি বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়ে সুরাহার আশ্বাস দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র বর্মণ। একাধিকবার চেয়ারম্যানের দ্বারস্থ হয়েও কোনো বিচার না পেয়ে আত্মহত্যা করেন ভুক্তভোগী তরুণীর পিতা গজেন চন্দ্র বর্মণ (৫০)।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে বাড়ির অদূরে একটি আবাদি জমির পাশে থাকা পাখুঁরী গাছে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। রাতেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

গজেন বর্মণের ছেলে সুজন বর্মণ জানান, গত ১৭ জানুয়ারি রাতে তার কলেজ পড়ুয়া ছোট বোনকে প্রতিবেশী শ্যামল চন্দ্র বর্মণের ছেলে পলাশ চন্দ্র বর্মণ অসৎ উদ্দেশে জোরপূর্বক বাড়ি থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। পরিবারের লোকজন বিষয়টি দেখে ফেলায় পলাশের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সে পালিয়ে যায়। এতে মারাত্মকভাবে আহত হন তার বোন। পরে পঞ্চগড় সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়।

ads

তিনি আরও জানান, বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে তাদের সম্মানহানি হয়। পরে পলাশের বিচার দাবি করলে চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র বর্মণ বিষয়টি সুরাহা করবেন বলে তাদের আশ্বস্ত করেন। গত ২৪ জানুয়ারি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়। ১ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদে বসার দিন ঠিক করা হয়। সেখানেও বসা হয়নি। ফলে ন্যায়বিচার নিয়ে শঙ্কিত ছিল পরিবার। সেই আশঙ্কা থেকেই রাতে তার বাবা কাউকে কিছু না বলে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র বর্মণ বলেন, আমি অভিযোগ পেয়ে উভয়পক্ষকে নোটিশ করেছি। গত ১ ফেব্রুয়ারি বসার কথা ছিল। কিন্তু অভিযোগকারীরাই আসেননি। না আসলে কিভাবে সুরাহা করবো?

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বের কোনও বিষয়ে আমরা জানি না। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।