ঢাকাWednesday , 18 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা

rising sylhet
rising sylhet
January 18, 2023 6:03 pm
Link Copied!

ads

আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারে। মঙ্গলবার ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমতে থাকে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র পযবেক্ষক মুজিবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে তাপমাত্রা কমে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। আরো কয়েকদিন এই তাপমাত্রা থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।

ads

এদিকে তাপমাত্রা কমায় প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়েছে জেলার হাওর পাড়ের লোকজন ও চা বাগানের লোকজন। ৯২টি চা বাগানে শীতে কাবু হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানিয়েছেন, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার ৫শ’ কম্বল দেওয়া হয়েছে। এই কম্বলগুলো চা বাগান ও হাওর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।