ঢাকাMonday , 16 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

 সারদা হলে তালা ঝুলিয়ে দিয়েছেন জাসাস নেতৃবৃন্দ

rising sylhet
rising sylhet
November 16, 2026 4:41 pm
Link Copied!

ads

 সারদা হলে তালা ঝুলিয়ে দিয়েছেন সিলেট জেলা ও মহানগর জাসাস নেতৃবৃন্দ।সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা তালা ঝুলিয়ে দেন।এ সময় জাসাস নেতৃবৃন্দ সারদা স্মৃতি হলে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের ছবির সবগুলো ফ্রেম অপসারণ করেন।

 

 

 

 

তারা গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও এর দুই নেতা শামসুল ইসলাম সেলিম এবং রজতকান্তি গুপ্ত এই সংগঠনটিকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত করেছিলেন। আমরা দীর্ঘদিন থেকে খবর পাচ্ছিলাম, তারা এখানে জড়ো হয়ে সভা করে।

 

 

 

তখন বিশ্বাস করিনি। তবে রবিবার রাতে আমরা তাদের এরকম একটি প্রস্তুতির খবর পাই।তারা বলেন, তাই আজ আমরা এখানে এই সারদা হলে এসেছি। এখানে শেখ মুজিবের ছবিসহ ফ্যাসিস্টের দোসরদের ছবি অপসারণ করেছি। এখন আমরা এখানে তালা ঝুলিয়ে দিয়েছি। এই প্রতিষ্ঠানটির মালিক সিলেট সিটি কর্পোরেশন।

ads

 

 

 

 

আমরা চাবি সিসিক প্রশাসকের হাতে তুলে দিব। তিনি পরবর্তী সিদ্ধান্ত নিবেন।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রায়হান।তিনি জানান, এসময় সিলেট জেলা ও মহানগর জাসাসের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।