ঢাকাSunday , 29 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়রানির প্রতিবাদে

rising sylhet
rising sylhet
January 29, 2023 6:36 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়রানির প্রতিবাদে,রোববার(২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙা ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে ‘বেগমগঞ্জ পূর্ব অঞ্চল সিএনজি চালক উন্নয়ন কমিটি’র ব্যানারে এ অবরোধ এবং বিক্ষোভ করা হয়।

নোয়াখালীতে থানা ও ট্রাফিক পুলিশের হয়রানি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা।

এ সময় প্রতি সিএনজি থেকে ট্রাফিক পুলিশের টোকেন মাসিক ৩০০ টাকা, সব থানায় ২০০ টাকা করে আদায়ের অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এছাড়া মাসিক হারে চাঁদা আদায়ের পরও বিভিন্ন অজুহাতে ট্রাফিক কর্তৃক তাদেরকে হয়রানি করছে বলেও অভিযোগ করেন তারা।

ads

বেগমগঞ্জ পূর্ব অঞ্চল সিএনজি চালক উন্নয়ন কমিটির সভাপতি শেখ জোবায়ের হোসেন রাসেল বলেন, নোয়াখালীতে থানা ও ট্রাফিক পুলিশের টোকেন ছাড়া কোন সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে পারে না। জেলার সড়কগুলোতে চলাচল করতে মাসে নির্দিষ্ট টাকা চাঁদা দিতে হয় প্রত্যেক সিএনজিসহ থ্রি-হুইলার চালককে।

বলেন, চাহিদা মতো চাঁদা দেয়া ও গাড়ির যাবতীয় কাগজ ঠিক থাকার পরও বিভিন্ন অযুহাতে ট্রাফিক পুলিশ অটোরিকশা ধরে মামলা দিয়ে পুলিশ লাইনে আটকে রাখে। দালাল সিন্ডিকেটের মাধ্যমে ট্রাফিক বিভাগ এসব চাঁদা আদায় করে। আমরা এর পরিত্রাণ চাই।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, সড়কে সিএনজি চালকদের অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।