ঢাকাSunday , 22 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে-পররাষ্ট্রমন্ত্রী

rising sylhet
rising sylhet
January 22, 2023 1:03 am
Link Copied!

ads

পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেছেন,সিলেট শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে।
মন্ত্রী বলেন, এ ব্যাপারে আমাদের সচেতনতা বাড়াতে হবে কারণ শিক্ষা একটি পরিবারকে উন্নত আসনে নিয়ে যেতে পারে।
শনিবার (২১ জানুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন আরও বলেন, গোটাটিকর হাইস্কুলের মতো আরো স্কুলে যাতে সোনার মানুষ গড়ে উঠে, সেদিকে নজর দিতে হবে।

বাংলাদেশকে জাপানের সঙ্গে তুলনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানের অনেক মানুষ আছে যা তাদের শক্তি।

ads

আর আমাদেরও প্রচুর মানুষ আছে। এদের দক্ষ করতে পারলে আমরাও শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারব।
পুনর্মিলনী ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মো. সাইস্তা মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহেদ আহমদ আরবীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী, গোটাটিকর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ নূরুল হোসেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান, অ্যাডভোকেট বিপ্লব কান্তি দেব মাধব, প্রবাসী মতিউর রহমান চৌধুরী, তাজ উদ্দিন জুমের, এনআরবি ব্যাংকের পরিচালক গিয়াস উদ্দিন প্রমুখ।

এরআগে শনিবার সকালে গোটাটিকর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে উদযাপন পরিষদের দুইদিনব্যাপী অনুষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মাধ্যমে উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।