রাইজিংসিলেট- বিশ্বকাপের নকআউট পর্বে আগামীকাল শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ টুর্নামেন্টের চমক কেপ ভার্দে।
তবে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে প্রতিপক্ষের চেয়ে বেশি আলোচনায় রয়েছে মায়ামির আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময় তীব্র গরম, উচ্চ আর্দ্রতা এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে, যা খেলোয়াড়দের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এমন আবহাওয়া খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, ম্যাচের গতি এবং কৌশলগত পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। ফলে কেপ ভার্দের বিপক্ষে শুধু প্রতিপক্ষ নয়, প্রকৃতির সঙ্গেও লড়তে হবে লিওনেল স্কালোনির দলকে।
গ্রুপ ‘জে’-তে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনা পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর শেষ ম্যাচে জর্ডানের বিরুদ্ধে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিয়ে দলকে ঘুরিয়ে দেখেছেন স্কালোনি। তার লক্ষ্য এবারও বিশ্বকাপ শিরোপা ধরে রাখা।
অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই দারুণ চমক দেখিয়েছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো কঠিন গ্রুপে তিনটি ম্যাচই ড্র করে ৩ পয়েন্ট নিয়ে তারা জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। রক্ষণাত্মক ফুটবলে ভর করে এগিয়ে আসা দলটি এবার আর্জেন্টিনার জন্যও কঠিন পরীক্ষা হতে পারে।
প্রথম দিনে সিলেট চার জেলায় মোট ১ হাজার ১২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় তুলনামূলক সহজ ড্র পেয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও মিশরের মধ্যকার বিজয়ীর বিপক্ষে। তবে শেষ চারের পথে ইংল্যান্ড কিংবা ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।