ঢাকাTuesday , 2 June 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ফাহিমার পরিবারকে সমবেদনা জানিয়ে দেশ ও জনজীবনের নানা সংকট নিয়ে কথা বললেন ডা. শফিকুর রহমান

rising sylhet
rising sylhet
June 2, 2026 2:57 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটে ফাহিমার পরিবারকে সমবেদনা জানিয়ে দেশ ও জনজীবনের নানা সংকট নিয়ে কথা বললেন ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

 

 

বহু ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে যে আশা-আকাঙ্ক্ষার জন্ম হয়েছিল, বাস্তব চিত্র তার সঙ্গে পুরোপুরি মেলে না বলে তিনি মন্তব্য করেন। তবে যেকোনো প্রতিকূল অবস্থার মধ্যেও ন্যায় ও জনস্বার্থের পক্ষে অবস্থান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মঙ্গলবার সিলেটে নিহত শিশু ফাহিমা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত মূল্যায়ন সংসদের আসন্ন অধিবেশনে তুলে ধরা হবে। তবে সংক্ষেপে তার পর্যবেক্ষণ, দেশের সার্বিক অবস্থা আশানুরূপ নয়।

 

 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ধারাবাহিকভাবে দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে। এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে প্রয়োজনীয় আলোচনা ও অংশীজনদের মতামত নেওয়া উচিত ছিল বলেও তিনি মন্তব্য করেন।

 

 

হামে আক্রান্ত শিশুদের মৃত্যু প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সবার দায়িত্ব রয়েছে। রোগের বিস্তার রোধে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা ও টিকার প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি ছিল বলে তিনি মত প্রকাশ করেন।

ads

 

 

ফাহিমা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ঘটনায় সহযোগীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

 

মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযোগপত্র জমা না হওয়া হতাশাজনক। দ্রুত তদন্ত সম্পন্ন করে বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

 

 

সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন

ফাহিমার পরিবারের পাশে দাঁড়িয়ে আবেগঘন মুহূর্তে ডা. শফিকুর রহমান বলেন, এই মর্মান্তিক ঘটনা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং শিশুটির স্মৃতি তাকে ব্যথিত করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।