ঢাকাFriday , 19 June 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যে দল তার কর্মীদের অপকর্ম নিয়ন্ত্রণ করতে পারে না-দেশ শাসনের অধিকার নেই-ডা. শফিকুর

rising sylhet
rising sylhet
June 19, 2026 10:07 pm
Link Copied!

ads

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করে বলেন, যে দল তার কর্মীদের অপকর্ম নিয়ন্ত্রণ করতে পারে না, সে দলের দেশ শাসনের অধিকার নেই । তিনি বলেন, আমরা দেশকে শাসন করতে চাই না, দেশের সেবা করতে চাই। শুক্রবার (১৯ জুন) মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে জেলা জামায়াতের আয়োজিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

তিনি আরও বলেন, সরকার বাজেটে কর কমালেও বাজারে নিত্যপণ্যের দাম কমেনি। কারণ বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে তাদের। রাজনৈতিক প্রশ্রয় না থাকলে কোনো সিন্ডিকেট টিকে থাকতে পারে না।ডা. শফিকুর রহমান চাঁদাবাজি প্রসঙ্গে বলেন, সারাদেশে চাঁদাবাজি বন্ধ করা গেলে মানুষের জীবনে স্বস্তি ফিরে আসবে। কারা এর সঙ্গে জড়িত, তা জনগণ জানে।গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের উচিত সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরা।

ads

 

 

সম্মেলনে সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির আ. জ. ম. রুহুল কুদ্দুস এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাইফুল আলম খান মিলন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।