ঢাকাSaturday , 27 June 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে গুনতে হতেপারে হাজার টাকা করে ট্যাক্স- মো. শাহাদাত

rising sylhet
rising sylhet
June 27, 2026 5:44 pm
Link Copied!

ads

বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে ১ হাজার টাকা করে ট্যাক্স । সামাজিক অনুষ্ঠানে বিপুল অর্থের অপচয় রোধ করতে বিদেশের মতো বাংলাদেশেও কঠোর অতিথি নিয়ন্ত্রণ আইন চালুর প্রস্তাব করেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।শুক্রবার (২৭ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় তিনি এই দাবি জানান।

 

 

সংসদ সদস্য বলেন, দেশের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিশেষ করে বিয়ে-শাদীতে বিত্তশালীদের অর্থের জঘন্য অপচয় দেখা যায়। অনেক সময় দেখা যায় গায়ে হলুদের কোরিওগ্রাফি বা নাচের বিশেষ প্রশিক্ষণের জন্য দীর্ঘ এক মাস পর্যন্ত তরুণ-তরুণীরা ট্রেনিং নিয়ে থাকে এবং এসব অলস বিনোদনে ব্যাপকভাবে অর্থ ব্যয় করা হয়।মো. শাহাদাত হোসেন বলেন বিয়ের অনুষ্ঠানে নাচ-গানের মহড়ায় হাজার হাজার মানুষ এসে সেখানে অংশগ্রহণ করে এবং তারা যা খাবার গ্রহণ করে তার অর্ধেকেরও বেশি শেষ পর্যন্ত অপচয় হয়।

ads

 

 

এই অনাকাঙ্ক্ষিত সামাজিক অপচয়টিকে যেকোনো মূল্যে অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।পূর্বে দেশে বিদ্যমান থাকা একটি অতিথি নিয়ন্ত্রণ আইনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, আগে একটি নিয়ম ছিল যে ১০০ জনের বেশি অতিথি হলেই সেখানে একটি বিশেষ কর বা ট্যাক্স ধরা হতো। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তারা নতুন করে প্রস্তাব করছেন যে বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে পরবর্তী প্রতি অতিথির জন্য ১ হাজার টাকা করে ট্যাক্স নির্ধারণ করতে হবে। বিত্তবানদের বিয়ে-শাদীতে এই ধরনের অর্থের অপচয় ও প্রদর্শন বন্ধ করা সম্ভব হলে এক দিনেই দেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ১০ শতাংশ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।