ঢাকাSunday , 27 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দোকানঘর থেকে অক্ষত অবস্থায় একটি গন্ধগোকুল উদ্ধার

rising sylhet
rising sylhet
September 27, 2026 4:18 pm
Link Copied!

ads

 শ্রীমঙ্গলে একটি দোকানঘর থেকে অক্ষত অবস্থায় একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। পরে প্রাণীটিকে নিরাপদ আশ্রয়ের জন্য বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার রোডের রিপা মার্কেটে এ ঘটনা ঘটে।

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যবসায়ী সুবল দাশ তার দোকান খোলার সময় হঠাৎ একটি গন্ধগোকুল ভেতরে ঢুকে পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

ads

 

 

 

 

 

তাদের প্রচেষ্টায় গন্ধগোকুলটিকে অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে প্রাণীটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

 

 

 

এ বিষয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, কোথাও কোনো বন্যপ্রাণী আটকা পড়লে, কিংবা আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ বনবিভাগে খবর দিন অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানোর অনুরোধ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।