ঢাকাThursday , 1 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

শেরপুর পুলিশ ফাঁড়ির অ ভি যা নে ৮০ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রে ফ তার

rising sylhet
rising sylhet
October 1, 2026 4:37 pm
Link Copied!

ads

শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ৮০ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরা জেলার সদর উপজেলার রসুলপুর এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ওরফে সকাল (৩২) এবং ইটাগাছা এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০)।

 

 

 

গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার আওতাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে শেরপুর গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী খুলনা মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের একটি ট্রাক আটক করা হয়।

ads

 

 

 

 

পরে ট্রাকটি তল্লাশি করে চালক ও হেলপারের সিটের পেছনে থাকা চারটি চটের বস্তা থেকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।উদ্ধারকৃত মদের মধ্যে ROYAL STAG DELUXE WHISKY-এর ৪৬ বোতল, ICONiQ WHITE FINEST INTERNATIONAL GRAIN WHISKY-এর ১৬ বোতল এবং AC BLACK PURE GRAIN DELUXE WHISKY-এর ১৮ বোতল রয়েছে।

 

 

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশি মদের চালানটি ট্রাকযোগে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানায়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।