জুড়ীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্থায়ী নারী চা শ্রমিকদের জন্য রেইনকোট বিতরণ করা হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ
।জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোয়ার্দার আসিফ ইকবাল।অনুষ্ঠান সঞ্চালনা করেন জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাঁদের প্রতিনিধিরা নিজ নিজ ইউনিয়নের স্থায়ী নারী চা শ্রমিকদের জন্য বরাদ্দকৃত রেইনকোট গ্রহণ করেন। পরবর্তী সময়ে এসব রেইনকোট সংশ্লিষ্ট ইউনিয়নের উপকারভোগী নারী চা শ্রমিকদের মধ্যে বিতরণ করা হবে।এ সময় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম শেলু, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল ইসলাম লিয়াকত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন- ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম, সাগরনাল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলাল আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. ওহিদুল ইসলাম, বিএনপি নেতা মোস্তাকিম আহমেদ, আব্দুল লতিফসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।