ঢাকাSaturday , 31 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ

rising sylhet
rising sylhet
October 31, 2026 3:23 pm
Link Copied!

ads

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহার উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে শীর্ষস্থান অর্জন করেছে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ। প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৯০ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৮৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে চারজন শিক্ষার্থী অর্জন করেছে জিপিএ-৫

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২৭৬ জন পরীক্ষার্থী নিবন্ধিত হয়। তাদের মধ্যে ২৭১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১৮৪ জন কৃতকার্য হয়। সে হিসাবে পাসের হার ৬৭ দশমিক ৯০ শতাংশ।

বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩১ জন, মানবিক বিভাগে ১৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ জন শিক্ষার্থী ছিল।

প্রতিষ্ঠানটির এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাঁরা মনে করেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

ads

আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, “এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আমরা শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে কাজ করে যাচ্ছি। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে চাই।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, মেধার বিকাশ ঘটানো এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা তাঁদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।