ঢাকাWednesday , 4 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জনকে আ ট ক

rising sylhet
rising sylhet
November 4, 2026 5:36 pm
Link Copied!

ads

কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

 

 

গত সোমবার (২ নভেম্বর) তাদেরকে আটক করা হয়।এসআরবি-৯ এর গণমাধ্যম শাখা বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে।আটক ব্যক্তিরা হলেন কুলাউড়ার সঞ্জরপুর গ্রামের মো. হারিছ আলী (৩৫) ও আবুল আলী (৪৫), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আমিনুর শরীফ (৪২), মো. মফিজুর শিকদার (৪৩), কামরুল মোল্যা (৪৬), ইয়ামিন মোল্যা (৪৫), সুখলাল বিশ্বাস (৪১) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মো. জিহাদ সরদার (৪০)।এসআরবি জানায়, গত সোমবার কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ads

 

 

 

এ সময় বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করা ৮ জনকে আটক করা হয়। তারা কেউই ভারতে যাওয়ার বৈধ পাসপোর্ট, ভিসা বা ভ্রমণসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।