কার্লোস সেসা বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন তিনি।রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন মিশনের উপপ্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও।বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিনিয়োগ ও আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন থাকবে।
একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।