ঢাকাSunday , 15 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৫ নেতাকে আ ট ক

rising sylhet
rising sylhet
November 15, 2026 5:04 pm
Link Copied!

ads

 পাইকগাছায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতাকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

 

 

পরে বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় করা মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) বেলা ১টার দিকে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ পারভেজ রাজুকে (৩০) পৌরসভার কাটা মার্কেট এলাকা থেকে আটক করা হয়।এর আগে শনিবার রাতে উপজেলার দেলুটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করে পুলিশ।

 

 

 

 

আটক ব্যক্তিরা হলেন- দেলুটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মধুখালী গ্রামের বিরুপক্ষ মণ্ডল (৫৫), একই গ্রামের যুবলীগ নেতা অনিমেষ ঢালী (৩৭), আশিষ মল্লিক (৫০) এবং জখরলা গ্রামের দিদারুল গাজী (৪৩)।পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবীর বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাইকগাছা থানায় বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ads

 

 

 

 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আসলাম হোসেনও পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।