ঢাকাSaturday , 21 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দু র্ঘ ট নায় এক মোটরসাইকেল আরোহী নি হ ত

rising sylhet
rising sylhet
November 21, 2026 5:08 pm
Link Copied!

ads

 জৈন্তাপুর সারিঘাট তেল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট শাপলা ফিলিং স্টেশনের প্রায় ৩০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

নিহত যুবকের নাম শামস তাহির (২২)| তিনি জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারগাতি গ্রামের শামসুল ইসলামের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, শামস তাহির মোটরসাইকেল নিয়ে জৈন্তাপুর বাজার থেকে দরবস্ত বাজারের দিকে যাচ্ছিলেন। পথে জাফলংগামী একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

 

 

 

 

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশের রাত্রীকালীন মোবাইল-২ টিম ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি শনাক্ত ও উদ্ধারে কাজ শুরু করে।পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ট্রাকের গায়ে রক্তের চিহ্নের সূত্র ধরে গাড়িটির সন্ধান পায় পুলিশ। অভিযান চালিয়ে শনিবার সকাল ৬টার দিকে জাফলং সড়কের জৈন্তাপুর চাঙ্গিল বাজারের একটি গলি থেকে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২২-১৪৪০) আটক করা হয়।

ads

 

 

ট্রাকটি বর্তমানে তামাবিল হাইওয়ে থানায় রয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন সড়ক অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক।জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা ও তামাবিল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ ও ট্রাকের গায়ে রক্তের চিহ্নের সূত্র ধরে দীর্ঘ অভিযান চালিয়ে সেটি আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।