ঢাকাMonday , 9 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগে সিলেটের দুই টিকটকার গ্রেপ্তার

rising sylhet
rising sylhet
January 9, 2023 5:41 pm
Link Copied!

ads

অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগে সিলেটের দুই টিকটকার গ্রেপ্তার,এক কিশোরীকে অপহরণের অভিযোগে সিলেটের দুই টিকটকারসহ মোট তিনজকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (৮ জানুয়ারি) চট্টগ্রামে নগরের পতেঙ্গা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তিন জনের মধ্যে দুজনের বাড়ি সিলেট ও সুনামগঞ্জে।

গ্রেফতার হওয়া তিন জনের মধ্যে একজন হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার মোকাদ্দেস মিয়ার ছেলে ইমন মিয়া (১৮), আরেকজন সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহীম আলীর ছেলে রুয়েল আহমেদ (২১)। তৃতীয়জন নেত্রকোনার মদন উপজেলার মো. শাহজাহানের ছেলে মো. অনিক (২০)।

র‍্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। আট মাস আগে টিকটকের মাধ্যমে আসামি রুয়েলের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে এ সূত্র ধরে রুয়েল কিশোরীকে মোবাইলের মাধ্যমে প্রেমের প্রস্তাব দেয়। তিন মাস আগে রুয়েল সুনামগঞ্জ থেকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আরেক আসামি অনিকের বাসায় এসে একটি পোশাক কারখানায় চাকরি শুরু করেন।

ads

গত ৪ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে ভুক্তভোগী কিশোরীকে রুয়েল তার সহযোগীদের নিয়ে অপহরণ করে। এরপর তাকে পতেঙ্গা থানা এলাকার একটি বাসায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ভূজপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি বিষয়টি চট্টগ্রাম র‍্যাবকে অবহিত করেন।

র‍্যাব সূত্রে জানায়, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।