ঢাকাTuesday , 17 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বড় ভাই পিটিয়ে হত্যা করলেন ছোট ভাইকে

rising sylhet
rising sylhet
January 17, 2023 3:42 pm
Link Copied!

ads

জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে কোদালের হাতল দিয়ে পিটিয়ে বড় ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের গুমারদহ গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (১৬ জানুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৫২)।

অভিযুক্ত বড় ভাইয়ের নাম ফজলুর রহমান।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, মরদেহ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে গুমারদহ গ্রামের বাড়ি থেকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

ads

মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা করা হবে।
মৃতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইসলামরা দুই ভাই ও দুই বোন। তাদের বাবা মৃত আবুল হোসেনের রেখে যাওয়া সম্পত্তির ভাগ বাটোয়ারা না হওয়ায় নজরুল ইসলাম ও তার বড় ভাই ফজলুর রহমানের মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকতো। গত ১০ জানুয়ারি ফজলুর রহমান গ্রামের মাঠে একটি জমিতে বোরো ধান লাগানোর জন্য আইল দিতে যান।

এ সময় নজরুল তাকে বাধা দিতে যান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ফজলুর রহমান তার হাতে থাকা কোদালের হাতল দিয়ে নজরুলকে বেশ কয়েকটি আঘাত করেন। এতে নজরুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে ওই দিনই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

শৈলগাছী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, ফজলুর ও নজরুল দুই ভাই। দীর্ঘ দিন ধরে তাদের দুজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। পাঁচ-ছয় দিন আগে জমি নিয়ে বিরোধের জেরে ফজলুর তার ছোট ভাইকে কোদালের হাত দিয়ে মারপিট করেন। এতে নজরুল গুরুতর আহত হন। সোমবার রাতে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে মরদেহ গ্রামের বাড়িতে আসার পর পুলিশ খবর পেয়ে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

ওসি ফয়সাল বিন আহসান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই সঠিকভাবে বলা যাবে এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু। তবে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নজরুলের বড় ভাই অভিযুক্ত ফজলুর রহমান ও তার স্ত্রী নার্গিস সুলতানা পলাতক রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।