ঢাকাSunday , 22 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত আনোয়ারুজ্জামান

rising sylhet
rising sylhet
January 22, 2023 3:44 pm
Link Copied!

ads

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত আনোয়ারুজ্জামান,সিলেট মেয়র মনোনয়ন নিয়ে যখন সরগরম ঠিক সেই সময়েই যুক্তরাজ্য থেকে ফিরেছেন আনোয়ারুজ্জামান।

সিলেট সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন পেতে যাচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান- এমন গুঞ্জন সিলেটজুড়ে। কেউ বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এসেছে ‘গ্রিণ সিগন্যাল’, আবার কেউ বলছেন ‘উড়ো খবর’।

রবিবার সকালে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ওসমানী বিমানবন্দর পৌঁছান। এসময় বিমানবন্দরে তাকে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে সংবর্ধিত করেন। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন আনোয়ারুজ্জামান।

পরে নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে তাকে নিয়ে আসেন সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে। শহিদমিনারে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান।

সিলেটে ফিরে আনোয়ারুজ্জামান মুখোমুখি হন গণমাধ্যমের।

ads

এসময় তিনি বলেন, ‘আমি সিলেটের সন্তান। বিগত সংসদ নির্বাচনে আমি সিলেট-১ আসনের দলীয় প্রার্থী ড. এ কে আবদুল মোমেন ও সিটি করপোরেশনের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের জন্য কাজ করেছি। প্রতিটি ওয়ার্ডে গণসংযোগে অংশ নিয়েছি। নির্বাচন নিয়ে আমার অভিজ্ঞতা রয়েছে। আমি এই শহরেই বড় হয়েছি, পড়ালেখা করেছি। তাই সিলেট নগরীর মানুষ আমার আপনজন। দল যাকে মনোনয়ন দেবে তাকে নিয়েই আমরা সবাই কাজ করবো।’

মেয়র পদে দলীয় মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনোয়ারুজ্জামান বলেন, ‘মেয়র মনোনয়ন নিয়ে এখনো দলীয় কোন সিদ্ধান্ত আসেনি। তাই এখনো বলার কিছু নেই। আমি তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে একজন কর্মী হিসেবে কাজ করতে চাই। মনোনয়নের ব্যাপারে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন সেটা মাথা পেতে নেব।’

প্রবাসীদের জন্য কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে আনোয়ারুজ্জামান বলেন, ‘সিলেটের অসংখ্য প্রবাসী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে থাকেন। তাদের অনেক সমস্যা। প্রায়ই তাদেরকে সমস্যায় পড়তে হয়। তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই।’

বিমানবন্দরে সংবর্ধনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ ফরিদ আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগরের সহ সভাপতি বিজিত চৌধুরী, জগদীশ দাস, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান সাহা, জেলার সাংগঠনিক সম্পাদক এডভোকেট রণজিত সরকার, যুব মহিলালীগের কেন্দ্রীয় সভাপতি ডেইজি সারওয়ার, জেলার দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মবশ্বির আলী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, সিটি কাউন্সিলর ইলিয়াস হোসেন, এ কে লায়েক, তাকবিরুল ইসলাম পিন্টু, রকিবুল ইসলাম ঝলক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।