ঢাকাThursday , 26 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশও জড়িত!

rising sylhet
rising sylhet
January 26, 2023 7:04 pm
Link Copied!

ads

জহুরা ইসলাম নাজনীন::  পুলিশও জড়িত!,সিলেট মিরাবাজারের আগপাড়ার মৌসুমী আবাসিক এলাকার ৮৫/বি নং বাসায় হওয়া অসামাজিক কার্যাকলাপে এক পুলিশ সদস্য জড়িত থাকারও তথ্য পাওয়া গেছে। সেই পুলিশ সদস্য স্থানীয়দের গণপিটুনিতে আহত হয়ে বর্তমানে হাসপাতালে গ্রেফতার অবস্থায় চিকিৎসাধীন।

অভিযুক্ত সেই পুলিশ সদস্যের নাম শেখ বেলাল হোসেন সাগর (২৮)। তিনি শিল্পাঞ্চল পুলিশের সিলেট ইউনিটে কনস্টেবল পদে দায়িত্ব পালন করছেন। এসব তথ্য পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

মৌসুমী আবাসিক এলাকার ৮৫/বি নং বাসার চতুর্থ তলায় এক মাসেরও বেশি সময় ধরে চলছিলো অসামাজিক কার্যকলাপ। বাসাটির মালিক দুদু মিয়া প্রবাসে থাকেন। কিশোরগঞ্জের এক ব্যক্তি বাসার দেখভাল করেন। এ বাসার চতুর্থ তলার ইউনিটটি এক মাস আগে সিলেটের জালালাবাদ থানার বাদাঘাট এলাকার নজরুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৩১) ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময় তার স্বামী প্রবাসে আছেন বলে জানান। এরপর থেকেই ওই বাসার চতুর্থ তলায় দিনে-রাতে পুরুষদের আনাগোনা শুরু হয়। ওখানে চলতো অসামাজিক কার্যকলাপ।

ads

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে রাবেয়ার ঘরে হঠাৎ ৭-৮ জন যুবক জোরপূর্বক ঢুকতে গেলে সেখানে অবস্থান করা যুবতী সুলতানা বেগমসহ কয়েকজন ‘ডাকাত- ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। এসময় স্থানীয় লোকজন এসে তাদের মধ্য থেকে কয়েকজনকে আটক করে পুলিশে খবর দেন। তবে এসময় ৪-৫ জন যুবক পালিয়ে যান। আটককৃতদের মধ্যে একজন ছিলেন পুলিশ সদস্য সাগর।

রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানাপুলিশ। এসময় স্থানীয়রা এই বাসায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ করেন। পরে পুলিশ তল্লাশি চালিয়ে এ বাসার বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কাজে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।