ঢাকাTuesday , 31 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী দুঃশাসনের পতনের ঘন্টা বাজাতে শুরু করেছে জনগন: মাহবুব চৌধুরী

rising sylhet
rising sylhet
January 31, 2023 5:55 pm
Link Copied!

ads

সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের এক সময়ের কেন্দ্রীয় নেতা মাহবুব চৌধুরী বলেছেন লুটপাট, দুর্নিতী, দুঃশাসনে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। জনগনের দিকে সরকারের কোন দৃষ্টি নাই। নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে এনে দেশের মালিকানা জনগনের মাঝে ফিরিয়ে দিতে বিএনপি বদ্ধপরিকর। আওয়ামী দুঃশাসনের পতন ঘন্টা বাজতে শুরু করেছে জনগন।

বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, আওয়ামী সন্ত্রাস-নির্যাতনের বিরুদ্ধে এবং বিদুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবীতে আগামী ৪ ফেব্রুয়ারি রেজিষ্টারী মাঠে সিলেটের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট মহানগরের ৬ নং ওয়ার্ডের বাদামবাগিছা বাজারে মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে বিএনপির লিফলেট বিতরণকালে এ কথা বলেন।

ads

এ সময় আরো ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহিদ হুসেন সাবু, আনছার আহমদ, হাজি রফিক আহমদ, আব্দুল হান্নান, সামীম আহমদ, নাছির খন্দকার, আজম খান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।