ঢাকাWednesday , 1 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রোটারি ক্লাব অব সিলেট সেন্টালের ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রোগ্রাম

rising sylhet
rising sylhet
February 1, 2023 3:24 pm
Link Copied!

ads

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট জোনের ডাইরেক্টর প্রফেসর মোঃ আব্দুল মান্নান খান বলেছেন, রোটারি ক্লাবের সঙ্গে যারা যুক্ত অর্থাৎ প্রত্যেক রোটারিয়ানই সমাজ উন্নয়নের সত্যিকারের হিরো। কারণ বিশ্বে দেশ, জাতি ও মানুষের কল্যাণে নিবেদিতভাবে বিরামহীন কাজ করে যাচ্ছেন রোটারিয়ানরা। রোটারিয়ানরা সারাবিশ্বে মানবতার কল্যাণে কাজ করছেন। অসহায় দরিদ্র জনগোষ্ঠির কল্যাণে রোটারি ক্লাব অব সিলেট সেন্টালের কর্মকান্ড প্রসংশনীয়। তিনি আরো বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও সংঘর্ষ প্রতিরোধ, রোগব্যাধি নিয়ন্ত্রণ ও চিকিৎসা, সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা ও স্বাক্ষরতা, অর্থনৈতিক উন্নয়নসহ সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন রোটারিয়ানরা।

তিনি মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে নগরীর জেলরোডস্থ অভিজাত হোটেলের হলরুমে রোটারি ক্লাব অব সিলেট সেন্টালের উদ্যোগে সিলেট ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিভিন্ন পেশায় অবদান রাখায় সাংবাদিকতা পেশায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, পরিষেবা খাতে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ, ভূষণ কোনা এর পরিচালক নারী উদ্যোক্তা অর্পিতা দাস, স্বাস্থ্য খাতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট মহানগর শাখার যুগ্ম সম্পাদক তৃষ্ণা তেরেসা ডি কস্তা, শিক্ষক খাতে বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাস এয়্যাওয়ার্ড প্রদান করা হয়। শুরুতেই ইনভোকেশন পাঠ করেন রোটাঃ পিপি মোঃ তৈয়বুর রহমান আরএফএসএম।

ads

রোটারি ক্লাব অব সিলেট সেন্টালের প্রেসিডেন্ট রোটাঃ পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ এর সভাপতিত্বে ও অনারারী সেক্রেটারী রোটাঃ মনসুর আহমেদ পিএইচএফ এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রোটাঃ পিপি হুমায়ুন ইসলাম কামাল আরএফএসএম। বক্তব্য রাখেন ইভেন্ট চেয়ারম্যান রোটাঃ পিপি সাব্বির আহমেদ আরএফএসএম, এসাইন এসিস্ট্যান্ট গর্ভনর রোটাঃ পিপি আব্দুল মুকিত আরএফএসএম। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন রোটাঃ পিপি ড. এম শহিদুল ইসলাম এড. পিএইচএফ।

উপস্থিত ছিলেন সিলেট রিজেন্সি রোটাঃ পিপি শ্যামল কুমার আচার্য্য আরএফএসএম, সিলেট এলিগেনসের প্রেসিডেন্ট রোটাঃ মাহাবুব আহমেদ, আর/সি সিলেটের সেক্রেটারী রোটাঃ কামাল হুসাইন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।