ঢাকাSaturday , 4 December 2021
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ছাত্রদল কর্মী সরোয়ার্দী’র শাস্তির দাবিতে মানববন্ধন

rising sylhet
rising sylhet
December 4, 2021 11:45 am
Link Copied!

ads

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ছাত্রদল কর্মী মো. সরোয়ার্দীর গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের কাজিরপয়েন্টে এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, মো. সরোয়ার্দী ছাত্রদলের ক্যাডার। তার বাবা ইউনিয়ন বিএনপির সভাপতি। বাপ-ছেলে মিলে বিভিন্ন সময়ে সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এলাকার বিভিন্ন সরকারি কাজে তারা সব সময় বাঁধা প্রদান করে। কয়েকদিন আগে সরকারি খাঁলের উপর বাঁধের কাজ শুরু হলে মো. সরোয়ার্দী ও তার দলীয় লোকেরা বাঁধ নির্মাণে বাঁধা প্রদান করে। এ নিয়ে স্থানীয়দের সাথে ঝগড়া বিবাদও হয়।

এছাড়া বক্তারা আরো বলেন, ছাত্রদলের ক্যাডার মো. সরোয়ার্দীর নামে সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলাও রয়েছে। মামলায় সরোয়ার্দী পলাতক রয়েছে। আসামীকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।

ads

এ বিষয়ে জানতে চাইলে মো. সরোয়ার্দীর পিতা জয়নাল আবেদীন জানান তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় বিভিন্ন সময়ে সরকার দলের সমর্থকদের হামলা, মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন। বিভিন্ন সময়ে মো. সরোয়ার্দী কে হত্যা করে লাশ গুম করে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। আমরা নির্দোষ আমাদের নামে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

সদর মডেল থানার ওসি সামছুর রহমানের কাছে মো. সরোয়ার্দীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলায় রয়েছে। সে পলাতক রয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করা হবে।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন, আবুল কাশেম, তাজুল ইসলাম, কবির হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।