ঢাকাSaturday , 4 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ার মিয়ার দাফন সম্পন্ন

rising sylhet
rising sylhet
February 4, 2023 6:40 pm
Link Copied!

ads

সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত দক্ষিণ সুরমাস্থ ২৯নং ওয়ার্ডের লাউয়াই উম্মর কবুল এলাকার মৃত আব্দুল খালিক দুদু মিয়ার ছোট ছেলে ও দক্ষিণ সুরমা যুব কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ তালুকদারের বাবা আনোয়ার মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না————–রাজিউন)। শুক্রবার রাত ১২টা ১৭ মিনিটে তার নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যৃকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে নাতি নাতনি সহ অস্যখ্যা গুণগ্রাহী রেখে চলে গেছেন। আনোয়ার মিয়া গত রবিবার হটাৎ করে স্টোক করেন পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ^ান ত্যাগ করেন। আজ শনিবার বাদ জোহর জানাজার নামাজ শেষে তাকে লাউয়াই জামে মসজিদে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ads

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা হাজি মোঃ রইস আলী, মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, দুনীর্তিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, ক্রীড়া সংগঠক জাকারিয়া খান, প্রবীণ মুরব্বী আব্দুর ওয়াব আনা মিয়া, এডভোকেট তাহমিদুল ইসলাম খান, এডভোকেট মুমিনুর রহমান টিটু, রোটারিয়ান রাসেল মাহমুদ পিএচএফ, সাহেদ খান স্বপন, এডভোকেট মোহাম্মদ আলী, ফিরোজ এলাকার বিশিষ্ট মুরব্বী ও হাসান মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালিক, পিরোজ স্যাটেলাইট ক্লিনিক ও সিলাম তফসিল অফিসের ভূমি দাতা হাজী শাহীনুর রহমান, যুব সংগঠক রফিকুল ইসলাম সিতাব, সাংবাদিক আখলিছ আহমদ চৌধুরী, যুব সংগঠক সাহেদ আহমদ শান্ত, জাহাঙ্গীর খান, ইকবাল হোসেন, যুব সংগঠক আবুল কালাম, জাহাঙ্গীর খান, আব্দুস সালাম, ডাঃ সৈয়দ শাহানুর, দক্ষিণ খোজারখলা জামে মসজিদের মোতাওয়াল্লী বদরুল ইসলাম, জয়নাল মিয়া, প্রবাসী আওয়ামী লীগ নেতা আল আমিন, সুয়েব রহমান, শাহিন তালুকদার, আব্দুস সামাদ, লাহিন তালুকদার প্রমুখ।

এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।