কুলাউড়ায় আন্তঃনগর উপবন ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুলাউড়া রেলস্টেশন এলাকার রেললাইন থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ রেলওয়ে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানারা বেগম বলেন, রেলস্টেশন এলাকার রেললাইনে ট্রেনে কাটা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে হাসপাতালে প্রেরণ করে।
তিনি আরও বলেন, সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।