রাইজিংসিলেট- দীর্ঘ অপেক্ষার পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে চালু হয়েছে বহুল আলোচিত নতুন ইয়ালু নদী সেতু। চার লেনের এই সেতুটি চীনের দানদং শহরকে উত্তর কোরিয়ার সিনুইজুর সঙ্গে যুক্ত করেছে। এর ফলে দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
রাইজিং সিলেট-এর প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মিঠু বাইক দুর্ঘটনায় আ হ ত
প্রায় দুই মাইল দীর্ঘ সেতুটির নির্মাণকাজ ২০১৪ সালে শেষ হলেও সংযোগ সড়ক, কাস্টমস ও সীমান্ত তল্লাশি অবকাঠামো অসম্পূর্ণ থাকায় এতদিন এটি চালু করা সম্ভব হয়নি। সম্প্রতি প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হওয়ার পর সেতুটিতে যান চলাচল শুরু হয়।
দানদং-সিনুইজু রুট চীন-উত্তর কোরিয়া বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। নতুন সেতু চালুর ফলে পুরোনো সিনো-কোরিয়ান ফ্রেন্ডশিপ ব্রিজের ওপর চাপ কমবে এবং পণ্য পরিবহন আরও সহজ হবে।
সাম্প্রতিক সময়ে চীন ও উত্তর কোরিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কও ঘনিষ্ঠ হচ্ছে। দুই দেশের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালুর পাশাপাশি শীর্ষ পর্যায়ে বৈঠক ও কূটনৈতিক যোগাযোগ বেড়েছে।
তবে নতুন সেতু ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগও রয়েছে। উত্তর কোরিয়ার ওপর পারমাণবিক কর্মসূচির কারণে বিভিন্ন নিষেধাজ্ঞা থাকায় বিশ্লেষকদের আশঙ্কা, বড় এই স্থলপথ ব্যবহার করে পিয়ংইয়ং নিষিদ্ধ পণ্য বা বাণিজ্যিক কার্যক্রমের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করতে পারে।
শিশু একা খেললেই কি চিন্তার বিষয়
চীন অবশ্য সেতুটিকে দুই দেশের বৈধ বাণিজ্য ও জনগণের যোগাযোগ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে দেখছে। ফলে নতুন সেতুটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক কতটা বাড়ায় এবং নিষেধাজ্ঞা বাস্তবায়নে এর কী প্রভাব পড়ে—সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।