ঢাকাWednesday , 23 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তরুণীর বাড়ি থেকে তরুণের ঝুলন্ত ম র দে হ উদ্ধার

rising sylhet
rising sylhet
September 23, 2026 4:17 pm
Link Copied!

ads

এক তরুণীর বাড়ি থেকে কাজী সাঈম নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণী ও তার মাকে আটক করা হয়েছে।

 

 

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলক্ষী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাচলক্ষী গ্রামের ওই তরুণীর সঙ্গে কাজী সাঈমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।

ads

 

 

আজ সকালে ওই তরুণীর বাড়িতে সাঈমের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। তথ্য পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে সাঈমের প্রেমিকা এবং তার মাকে আটক করা হয়েছে।

 

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।