ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নে জোর দিয়েছেন-ক্রীড়া প্রতিমন্ত্রী

rising sylhet
rising sylhet
October 6, 2026 5:39 pm
Link Copied!

ads

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন,  নতুন করে বড় কোনো অবকাঠামো নির্মাণের বদলে দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবনির্মিত ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, নতুন অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে সর্বোচ্চ ব্যবহারোপযোগী করাই সরকারের প্রধান লক্ষ্য।

 

 

 

দেশের সব জেলা স্টেডিয়ামকে স্বয়ংসম্পূর্ণ করতে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্তমানে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। এ প্রকল্পের আওতায় প্রতিটি জেলা স্টেডিয়ামে পূর্ণাঙ্গ গ্যালারি, আধুনিক ড্রেসিং রুম ও প্রেস বক্সসহ যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।শুধু ফুটবল বা ক্রিকেট নয়; বরং সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকির মতো বিভিন্ন ডিসিপ্লিনের অনুশীলনের সুযোগও তৈরি করা হবে বলে জানান তিনি।

 

 

 

 

তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার শক্তিশালী কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।’ এ লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ এবং শহরের ওয়ার্ড পর্যায়ে ফুটসাল বা ছোট মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের সরকারি পরিকল্পনা রয়েছে।

ads

 

 

 

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের লক্ষ্য তুলে ধরে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় কেবল অংশগ্রহণই নয়, বাংলাদেশ এখন সরাসরি পদকের জন্য লড়তে চায়। আগামী পাঁচ বছরের মধ্যে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো বড় আসরে শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রস্তুতি ও বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।দেশের বেদখল হয়ে থাকা খেলার মাঠগুলো উদ্ধারে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, মৌলভীবাজারের রেলওয়ে মাঠসহ সারা দেশে অবৈধভাবে দখল হয়ে থাকা মাঠগুলো দ্রুত দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করতে জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

 

এর আগে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির ড্রেসিং রুমসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। অনুষ্ঠান শেষে তিনি শ্রীমঙ্গলে মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত জায়গাও সরেজমিনে পরিদর্শন করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমদ সরফুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা। পরে মন্ত্রী শ্রীমঙ্গল ভাড়াউড়া ফুটবল মাঠ পরিদর্শন করেন এবং বিকালে তিনি গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে মৌলভীবাজারে সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে ‘জয়েন্ট স্পোর্টস কাউন্সিল, মৌলভীবাজার’-এর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।