ঢাকাFriday , 2 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

প্রায় ৪ ঘন্টা আটকা ছিল পাহাড়িকা এক্সপ্রেস

rising sylhet
rising sylhet
October 2, 2026 6:15 pm
Link Copied!

ads

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বগির হুক ছিঁড়ে প্রায় ৪ ঘন্টা আটকা ছিল পাহাড়িকা এক্সপ্রেস। শুক্রবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সোয়া ৫টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে বগি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

 

 

এর আগে সকালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।জানা যায়, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশের পর বগির হুক ছিঁড়ে যায়।

ads

 

 

 

 

এরপর ৯টি বগি নিয়েেট্রেনের ইঞ্জিন শ্রীমঙ্গল স্টেশনে চলে যায়। বাকী ৭ টা বগি বনের ভেতরে আটকে পড়ে। পরে বিকল্প ইঞ্জিন এনে বিকেল সোয়া ৫টার দিকে বাকী বগিগুলো উদ্ধার করা হয়।এ দুর্ঘটনায় প্রায় ৪ঘন্টা বনের ভেতরে আটকা পড়েন ট্রেনের ৭টি বগির যাত্রীরা।

 

 

 

দীর্ঘসময় আটকা থাকায় দুর্ভোগ পোহাতে হয় তাদের।তবে সোয়া ৫টা থেকে বগিগুলো উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।