ঢাকাMonday , 21 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাঁশির পাশাপাশি এবার তিনি প্রকাশ করছেন নিজের মৌলিক গান

rising sylhet
rising sylhet
September 21, 2026 7:47 pm
Link Copied!

ads

নদীতীরে কিংবা গ্রামের আলপথে বাঁশির সুরে মুগ্ধতা ছড়ানো শেখ সোলায়মান এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁশিওয়ালা হিসেবে ব্যাপক জনপ্রিয় এই তরুণ শিল্পী এবার নতুন এক পরিচয়ে শ্রোতাদের সামনে আসছেন। বাঁশির পাশাপাশি এবার তিনি প্রকাশ করছেন নিজের মৌলিক গান।

 

 

 

 

তার গাওয়া নতুন গান ‘মানব জীবন’ এখন প্রকাশের অপেক্ষায়। বাঁশিতে গ্রামীণ জীবনের টান ফুটিয়ে তোলা সোলায়মান এবার কণ্ঠের দরদ দিয়ে মানুষের জীবন ও বাস্তবতার নানা দিক তুলে ধরতে যাচ্ছেন। গানটি লিখেছেন ও সুর করেছেন সাংবাদিক সাইফুল শাহীন, আর এর সংগীতায়োজনে রয়েছেন এআর রানা।শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও।

ads

 

 

 

 

টাঙ্গাইলের যমুনা নদীর তীর, হেমনগর জমিদারবাড়ি, নবগ্রামসহ আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। লোকজ আবহে নির্মিত এই মিউজিক ভিডিওতে গানের কথা ও সুরের পাশাপাশি বাংলার প্রকৃতি ও গ্রামীণ জীবনের সৌন্দর্যও তুলে ধরা হয়েছে।গানটি দেশি-বিদেশি বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। পাশাপাশি শেখ সোলায়মানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে মিউজিক ভিডিওটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।